
অনুব্রত মণ্ডলের কিছু হবে না। ববং আইসি বোলপুর সাসপেন্ড হবেন। অনুব্রত মণ্ডল হাজিরা এড়াতেই এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় পুলিশ জামিন যোগ্য ধারায় মামলা করবে। অনুব্রত মণ্ডল আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন পেয়ে যাবেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন সেদিনের বপন করা বীজ বিষবৃক্ষে পরিণত হয়েছে। তাঁর কথায় অনুব্রত মণ্ডলের বাড়বাড়ন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বীরভূমের তৃণমূল নেতা যা বলছেন, যা করছেন তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একসময় পুলিশের সামনেই বলেছিলেন গ্রাম জ্বালিয়ে দেওয়ার কথা। সেদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের গাড়িতে বোমা মারার কথা বলেও পার পেয়ে গিয়েছিলেন। তাই এই ধরণের কথা বলতে সাহস পাচ্ছেন।
তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মহিলাদের অপমান করেছেন, ঠিক সেই ভাষাই বলেছেন অনুব্রত মণ্ডল। তাঁর হুঁশিয়ারি ক্ষমতায় থাকলে সব চামড়া তুলে দিতেন।









