গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk বাবা সিদ্দিকি খুনের দায় স্বীকার বিষ্ণোই গ্যাং-র 

    বাবা সিদ্দিকি খুনের দায় স্বীকার বিষ্ণোই গ্যাং-র 

    0
    208

    মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনের ঘটনার স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং।একই সঙ্গে সলমন খানকে হুমকি দিয়েছে ওই গ্যাং।

    লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যের পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি এস নিউজ। পোস্টে লেখা হয়েছে, সলমন খান, এই লড়াই চাননি তাঁরা। কিন্তু অভিনেতার জন্য তাদের ভাই প্রাণ হারিয়েছে। বাবা সিদ্দিকি এক সময় দাউদ ইব্রাহিমের সঙ্গে কাজ করেছেন। এখন ভদ্র সেজেছিলেন। দাউদ ইব্রাহিম এবং অনুজ থাপানের সঙ্গে বাবা সিদ্দিকির সম্পর্কই তাঁর মৃত্যুর কারণ। কারও সঙ্গে তাদের ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। কিন্তু সলমন খান বা দাউদের গ্যাংকে যারা সাহায্য করেন, তাদের সাবধান।  তাদের কোনও ভাইয়ের গায়ে কেউ হাত দিলে, শাস্তি দেওয়া হবে। তাঁরা প্রথমে মারেন না। প্রতিশোধ নেন। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ ধরে বাবা সিদ্দিকিকে খুন করার অনুশীলন করছিল দুষ্কৃতীরা। বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। আগেই তাদের ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছিল এই কাজের জন্য।

     

    বাকি অর্থ পরে দেওয়ার চুক্তি ছিল। তিনজনই মূলত ভাড়াটে খুনি, জানতে পেরেছেন তদন্তকারীরা।

     
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক