গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Bankura লাফিয়ে লাফিয়ে এসআইআর-র কাজে নজির বিষ্ণুপুরের বিএলও-র

    লাফিয়ে লাফিয়ে এসআইআর-র কাজে নজির বিষ্ণুপুরের বিএলও-র

    0
    263
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর-র চাপে যখন একাধিক বিএলও-র অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ উঠছে। মৃত্যও হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী বাঁকুড়ার বিষ্ণুপুরের বিএলও শোভানারা বায়েন।
    বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি গিয়ে এসআইআর-র ৯৯ শতাংশ কাজ সেরে ফেলে কার্যত নজির তৈরি করেছেন। বিষ্ণুপুরের বেলশুলিয়া গ্রামের বাসিন্দা শোভানারার একটি পা হাঁটুর নীচ থেকে নেই। শারীরিক প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে এসআইআর-র ১৯ শতাংশ কাজ করে ফেলেছেন তিনি। এমনকি স্নাতকোত্তর বিএডও করেছেন শোভানারা।
    এখন আইসিডিএস কর্মী হিসেবে কাজ করেন শোভানারা।