
মা মনসার এক মূর্তিকে ঘিরে তৈরী গল্প, বিষহরি। অভিনয় করেছেন সোলাঙ্কি রায়। সাথে রয়েছেন রোহন ভট্টাচার্য, কৌশিক রায়, শঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকে। পরিচালনা করেছেন সৃজিত রায়।
গোটা ঘটনাটি শুরু হয় নাগপঞ্চমী উৎসবের দিন থেকে, যেদিন রাজবাড়িতে প্রতিষ্ঠিত মা মনসার মূর্তি জ্বলজ্বল করে ওঠে। রাজবাড়ির পরিবারের সদস্যদের মত অনুযায়ী, মা মনসার মূর্তি জ্বলে ওঠা মানেই পরিবারের কারও মৃত্যু নিশ্চিত। কার অপরাধে মা মনসা ক্ষুব্ধ হলেন, খুনের ঘটনা নাকি সত্যি অলৌকিক কোনও অপ্রাকৃতিক ঘটনায় মৃত্যু হল? প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যাবে সোলাঙ্কি ওরফে রাজনন্দিনীকে। সোলাঙ্কিকে মা মনসাকে শান্ত করার দায়িত্ব নিতে দেখা যায় তাঁকে।
পুরোনো অভিশাপের অন্ধকারে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। মা মনসাকে তুষ্ট করে মিত্র বাড়িতে শান্তি ফিরিয়ে আন্তে পারবে এ যুগের বেহালা ? সেই উত্তর পাওয়া যাবে ১৪ ই ফেব্রুয়ারি।








