
পঞ্চমীর বিকেলেই ঘোষণা করে দেওয়া হয়েছে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ইন্দ্রনীল সেন জানিয়েছেন, এবছর বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫ কলকাতা, হাওড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১১৩ টি পুজো কমিটি এই সম্মান পাবে।
এ বছর সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা থিম, সেরা পরিবেশবান্ধব উদ্যোগ, সেরা সামাজিক বার্তা, সেরা প্রচারপত্র, সেরা মিউজিক, সেরা আতিথেয়তা সহ আরও নানা বিভাগে পুরস্কার দেওয়া হবে। কলকাতা, হাওড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১১৩ টি পুজো কমিটি এই সম্মান পাবে।
এগুলির মধ্যে ২৪টি পুজো পাবে সেরার সেরা, ১২টি পাবে সেরা সাবেকি, ১৩টি পাবে সেরা মণ্ডপ, ৭টি পাবে সেরা প্রতিমা। সেরা ভাবনার জন্য পুরস্কার দেওয়া হবে ১৭টি পুজোকে।
