
কোনও অচেনা মানুষকে কাজে রাখবেন না জমিও বিক্রি করবেন না। অসমবাসীর কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অসম আন্দোলনের শহিদ দিবসে গুয়াহাটির বরগাঁওয়ে শহিদ স্মারকের উদ্বোধন করেছেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেছেন ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শহিদদের উদ্দেশে এই শহিদ স্মারক উৎসর্গ করেছেন হিমন্ত। এরপরেই তিনি বলেছেন এই দিনটি অত্যন্ত পবিত্র দিন। একটি নতুন সংকল্প নেওয়ার দিন। অসম এবং দেশের জনগণের কাছে তাঁর অনুরোধ তাঁরা যেন তাঁদের জমি অচেনা লোকদের কাছে বিক্রি না করেন।
শিল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠানেও যেন অচেনা লোকদের চাকরি দেওয়া না হয়। জমিতে চাষাবাদের কাজেও যেন অচেনা মানুষকে না নেওয়া হয়।
