বিশ্বকর্মার ছুটি ঈদ-উল-ফিতরে! পুর নোটিসে শুরু বিতর্ক

0
134
ছবি সৌজন্যে : নিজস্ব

বিশ্বকর্মা পুজোর ছুটি ঈদ-উল-ফিতরে যুক্ত করার নোটিস ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। কলকাতা পুরসভার শিক্ষা দফতর থেকে ২৫ ফেব্রুয়ারি একটি নোটিস জারি করা হয়েছে।

সেই নোটিসে লেখা রয়েছে, চলতি বছরের বিশ্বকর্মা পুজো অর্থাৎ ১৭ সেপ্টেম্বর পুরসভার সমস্ত হিন্দি মাধ্যম স্কুল খোলা থাকবে। সেই ছুটি যুক্ত করা হয়েছে ঈদ-উল-ফিতরের সঙ্গে। মার্চ-এর শেষ দিনের সঙ্গে পয়লা এপ্রিলও ছুটি থাকবে স্কুলগুলিতে। পুরসভার এই নোটিস জারির পরই আসরে নেমে পড়েছে বিজেপি।

শাসক দলের বিরুদ্ধে সংখ্যালঘুদের তোষণের অভিযোগে বারবার সরব হতে দেখা যায় গেরুয়া শিবিরকে। পুর নোটিসে ফের একবার সেই তোষণের রাজনীতি করা হচ্ছে বলে, দাবি করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।