গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিশ্বাস ব্রাদার্সের দাদাগির শেষ, বার্তা পাপিয়ার, গঙ্গাজলে শুদ্ধিকরণ

    বিশ্বাস ব্রাদার্সের দাদাগির শেষ, বার্তা পাপিয়ার, গঙ্গাজলে শুদ্ধিকরণ

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে ফেডারেশনের অফিসে পা রাখলেন সদ্য বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারী। কার্যত বুঝিয়ে দিয়েছেন বিশ্বাস ব্রাদার্সের দাদাগিরি আর চলবে না।
    বুধবার জাদুকর পিসি সরকারের দুই মেয়ে মুমতাজ ও মানেকাকে নিয়ে পাপিয়া অধিকারী ফেডারেশন অফিসে গিয়েছিলেন। বোতলে করে আনা গঙ্গাজল ছেটান সারা ঘরে। এরপরেই তিনি বলেছেন শুদ্ধিকরণ করতে গঙ্গাজল এনেছিলেন। বুধাবর টেকনিশিয়ান স্টুডিওয় পাপিয়া অধিকারীকে সংবর্ধিত করেছেন কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাস সহ সমস্ত গিল্ডের সম্পাদক এবং সদস্যরা। পাপিয়া অধিকারী বলেছেন বিশ্বাস ব্রাদার্সের জমানা শেষ। অরূপ এবং স্বরূপ বিশ্বাসের দাদাগিরি আর থাকবে না। কারও কোনও ভয় নেই। এবার শিল্পী-কলাকুশলীরা খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবেন। বিগত কয়েক বছর টডিউড ইন্ডাস্ট্রি কার্যত কুক্ষিগত করার অভিযোগ ওঠে অরূপ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।
    তাঁদের অনুমতি ছাড়া কার্যত পাতা নড়তো না টলিপাড়ায়। পালাবদলের পর টলিপাড়ার দায়িত্ব নিয়ে কার্যত অভয়বাণী দিয়েছেন পাপিয়া অধিকারী।