বিশ্বাস ব্রাদার্স : সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অভিযোগ টলিউড ইন্ডাস্ট্রির একাংশের ত্রাস, বিশ্বাস ব্রাদার্স প্রচুর প্রতিভাবান শিল্পীর কেরিয়ার ধ্বংস করেছেন। অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অন্য কলাকুশলীদের উপরও পড়েছিল কোপ।

ইন্ডাস্ট্রিতে স্বৈরাচারী শাসন চালানোর পাশাপাশি তোলাবাজি ও শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগে জর্জরিত। তিনি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অভিযোগ, তাঁর ক্ষমতার আস্ফালনে হাঁসফাঁস করত টলিপাড়ার শিল্পীমহলের একাংশ। এবার তিনি বাড়ি থেকে গ্রেপ্তার হতেই একটাই রব, ধর্মের কল বাতাসে নড়ে। স্বরূপের গ্রেফতারির খবর পেয়ে রাতেই থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে চোর চোর স্লোগানে ধিক্কার জানান স্বরূপকে। অন্যদিকে,তাঁর গ্রেপ্তারিতে সরব বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা।ওদিকে,স্বরূপ বিশ্বাসের জমানায় একাধিক বাংলা ছবি মুক্তিতে কোপ পড়েছিল। শেষতম সেই তালিকায় ছিল পরিচালক জয়ব্রত দাসের দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। স্বরূপের গ্রেপ্তারির পর একের পর ব্যাঙ্গাত্মক পোস্টে জমে থাকা ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটিয়েছেন জয়ব্রত। কখনও খোঁচা মেরে লিখেছেন,আজকে ওয়ার্ল্ড সিনেমা ডে ঘোষণা করা উচিত, তো কখনও আবার অতীতের তিক্ত অভিজ্ঞতার বিষোদাগার, ওনার থেকে বাংলা সিনেমা বানানোর নিয়ম গুলো আর শেখা হলো না। আপশোসটা রয়ে যাবে অনেকদিন। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে মুক্তি পেয়েছে সেই ছবি, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।অন্যদিকে বিশ্বাস বাবু সম্বোধন করে ঋদ্ধি সেনের ব্যাঙ্গাত্মক বাক্যবাণ, দু বছর আগে অবধি ওঁর মুখের আদল কেমন জানতাম না।

প্রয়োজন বোধ করিনি জানার শুধু জানতাম যে সুরুচি সংঘের কার্তিকের গোঁফ অনুকরণ করে নাকের নীচে এক জোড়া গাম্ভীর্য লালন করার কাজ যত্ন নিয়ে করতেন। আর ঠিক যখন ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি,বাবু হাঁকেন,ওরে আমার গোঁফ গিয়েছে চুরি।