‘হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী’ বিটচ্যাট

0
160
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্লুটুথনির্ভর নতুন এক মেসেজিং অ্যাপ আনলেন সোশ্যাল মিডিয়া টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।বিটচ্যাট অ্যাপটি তৈরি করেছেন মার্কিন আর্থিক পরিষেবা কোম্পানি,ব্লক-এর এই সিইও।

বলা হচ্ছে নতুন অ্যাপটি সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত ও পিয়ার-টু পিয়ার ভিত্তিতে কাজ করে এবং এটি কেবল ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে চলে, অর্থাৎ অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর বা ইমেইলের প্রয়োজন হয় না।ডরসি ঘোষণা করেছেন,বিটচ্যাট অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগ্রহী ইউজাররা টেস্টফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক ভার্সনটি ব্যবহার করতে পারেন।এ ছাড়াও অ্যাপটির হোয়াইট পেপার গিটহাব-এ প্রকাশ করেছেন ডরসি।উল্লেখ্য,হোয়াইট পেপার এমন এক ধরনের ডকুমেন্ট বা নথি, যেখানে নতুন প্রযুক্তি বা অ্যাপের কাজ করার পদ্ধতি, উদ্দেশ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে লেখা থাকে।যাতে মানুষ বুঝতে পারেন অ্যাপটি কীভাবে কাজ করে।সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্টে এ প্রকল্পটিকে নিজের এক ব্যক্তিগত পরীক্ষা বলে উল্লেখ করে ডরসি বলছেন, বিভিন্ন প্রযুক্তি নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে অ্যাপটি তৈরি হয়েছে,যেখানে ব্লুটুথ মেশ নেটওয়ার্ক, রিলে, স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল, বার্তা এনক্রিপশন মডেল ও আরও কিছু বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছেন তিনি।ডরসির এ অ্যাপটি কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী ও এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে তোলে।

ফলে অ্যাপের বিভিন্ন মেসেজ নিরাপদ ও দীর্ঘসময় ধরে সংরক্ষিত হয় না।ইউজাররা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করেন তখন তাদের হাতে থাকা ফোন স্থানীয় ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে, অর্থাৎ কাছাকাছি থাকা ফোনগুলো নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করে নেয়। এ নেটওয়ার্কের মাধ্যমে একটি ফোন থেকে আরেক ফোনে মেসেজ পাঠানো যায়।