গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

    সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

    0
    155
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এবার নতুন রেকর্ডে পৌঁছলো বিটকয়েনের দাম। প্রথমবারের মতো এক লাখ ১২ হাজার ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে দামি এই ডিজিটাল মুদ্রা, যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম।বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত চাহিদার কারণে ক্রিপ্টোমুদ্রাটির মূল্য বেড়েছে, যেখানে অর্থবাজারের বড় খেলোয়াড়রাও এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছে।

    বিটকয়েনের দাম এর আগে সর্বোচ্চ উঠেছিল এক লাখ ১১ হাজার ন’শ ৮৯ ডলার পর্যন্ত এবং শেষ ০.৪ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার দুশো ৫৯ ডলারে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য বেড়েছে ১৮ শতাংশেরও বেশি।এই অবস্থায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও সিইও আন্তোনি পম্পলিয়ানো লিখেছেন, বিটকয়েনই একমাত্র সম্পদ যার আকার যত বড় হয় এর ঝুঁকিও তত কম হয়ে ওঠে।বিটকয়েনের বাজারমূল্য যখন ১০ থেকে ২০ হাজার কোটি ডলারের মধ্যে ছিল তখন খুব কমই অভিজ্ঞ বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করেছেন। এখন এই সম্পদের মূল্য ট্রিলিয়নে পৌঁছেছে।

    ফলে পৃথিবীর প্রায় সব বড় পুঁজি ব্যবস্থাপকরাই এতে বিনিয়োগ করতে পারছেন।অন্যদিকে বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও পড়েছে।বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বড় ডিজিটাল মুদ্রা ইথারের দামও বেড়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে দু’ হাজার সাতশ ৯৫ ডলারে পৌঁছেছে ইথার। শেষ ৫.৪ শতাংশ বেড়ে দু’ হাজার সাতশ ৪১ ডলারে লেনদেন করেছে ইথার।