সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

0
196
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েনের দাম। প্রথমবারের মতো এক লাখ ১০ হাজারের উপরে উঠেছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্য,যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম।এই মূল্যবৃদ্ধির ঠিক আগেই গুরুত্বপূর্ণ প্রথম ক্রিপ্টোকারেন্সি সুরক্ষা বিল মার্কিন সিনেটে ভোটে পাস হয়েছে। প্রথমবারের মতো কিছু ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের জন্য নতুন এক আইন পাসের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট।

এদিকে,এপ্রিলের পর থেকে প্রায় ৫০ শতাংশ মূল্য বেড়ে যাওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম এত উপরে উঠল। বিটকয়েনের এ নতুন রেকর্ড এসেছে বাজারে অনুকূল পরিস্থিতির কারণে। এর মধ্যে রয়েছে আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধ কমে আসা এবং ইউরোপ ও এশিয়ায় সুদের হার কমানো,যা বিটকয়েন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদের জন্য ভালো খবর।এরপরেই ক্রিপ্টো বিশ্লেষক সাইমন পিটার্স বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, যেগুলো বিটকয়েনের দামে বড় রকমের বৃদ্ধি হতে পারে।এই অবস্থায়,প্রথমত, গোটা বিশ্বের বাজারে অর্থের পরিমাণ অর্থাৎ যেটাকে বিশ্বজুড়ে তারল্য বলা হয় তা বাড়তে পারে।আর এ অর্থের পরিমাণ বেড়ে গেলে এই বছরজুড়ে বিটকয়েনের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।দ্বিতীয়ত,অনেক মানুষ এখন বিপুল অর্থ দিয়ে বিটকয়েন কিনতে চাইছে।কিন্তু বিটকয়েনের সরবরাহ বা পরিমাণ সীমিত।কেবল সাধারণ মানুষই নন, বড় বড় বিভিন্ন কোম্পানিও এখন একসঙ্গে অনেক বিটকয়েন কিনছে, যার দাম একশো কোটি ডলারের মতো।

অন্যদিকে,বিটকয়েনের মতো অন্যান্য বড় ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে।সাম্প্রতিক দিনে ইথেরিয়াম, সোলানা, ডজকয়েন ও কার্ডানোর মতো ক্রিপ্টোমুদ্রার দামেও বড় ধরনের বৃদ্ধি দেখা গিয়েছে।এই অবস্থায়,সোনা থেকে বিটকয়েনের দিকে মনোযোগ ঘুরিয়েছেন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি-এর বিশ্লেষকরা।তারা ভবিষ্যদ্বাণী করেছেন, এ বছরের বাকি সময়ের মধ্যে বিটকয়েনের দাম সোনার দামকেও ছাড়িয়ে যেতে পারে।