বড়দিনে কনকনে শীত! উত্তুরে হাওয়ার ‘ভিলেন’ কাশ্মীর!

0
159
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সামনেই বড়দিন। এই সময় সাধারণত কলকাতায় শীতের কামড় টের পাওয়া যায়। কনকনে ঠান্ডা, ভোরের কুয়াশা, সব মিলিয়ে উৎসবের আবহে শীতের রেশ থাকে আলাদা করে।
কিন্তু এ বছর বড়দিনে সেই ছবি দেখা যাবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বরং শীতের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, কাশ্মীরের উপর পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে। একটি ইতিমধ্যেই আছড়ে পড়েছে, অন্যটি ধেয়ে আসছে। এর জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া—যে হাওয়া সাধারণত উত্তর ভারত থেকে নেমে এসে বাংলাকে শীতল করে তোলে। উত্তুরে হাওয়ার এই দুর্বলতার ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, কমছে শীতের তীব্রতা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ২৫ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। ১৫ ডিগ্রির নীচে নামার বিশেষ সম্ভাবনা নেই।
তবে সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের