
শীতের পর এই সময়ে সহজলভ্য ও পুষ্টিকর সবজিগুলোর মধ্যে সজনে ডাঁটা অন্যতম। এটির শুধু ডাঁটাই নয়, পাতা ও ফুলও খাওয়া হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও দেহকে রোগমুক্ত রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো,সজনে ডাঁটার রয়েছে অসংখ্য উপকারিতা। আসলে সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি।এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর, পাশাপাশি ত্বক ও চোখের জন্যও দারুণ উপকারী। এই সবজিতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম—যা হাড়কে মজবুত করে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।সেইসঙ্গে সজনে ডাঁটার ফাইবার হজম প্রক্রিয়া সক্রিয় রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি অত্যন্ত কার্যকর।এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল প্রতিরোধ করে। ফলে শরীর সুস্থ থাকে।এদিকে সজনে ডাঁটায় ক্যালরি খুবই কম, কিন্তু পুষ্টি সমৃদ্ধ একটি সবজি।
তাই ডায়েট মেনে চলা বা ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য আদর্শ সবজি। পাশাপাশি, সজনে ডাঁটার উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।সজনে ডাঁটায় থাকা ভিটামিন এ এবং সি চুলকে মজবুত ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। সজনে ডাঁটা প্রতিদিনের খাবারে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
