
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিওয় হাজিরা দিয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। এরআগে উত্তরপ্রদেশের পুলিশ বিভাস অধিকারীকে গ্রেফতার করেছিল।
আপাতত তিনি জামিনে রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এর আগেও তাঁর বীরভূমের নলহাটির বাড়ি এবং কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি ও সিবিআই। তদন্তকারীদের দাবি উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগে বিভাসের যোগ থাকতে পারে।
তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। পাশাপাশি বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলেরও ঘনিষ্ঠ বিভাস অধিকারী।
