
এবার মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে ২১ জুলাই তৃণমূল শহিদ দিবসের দিন টোটো করে বাড়ি ফিরছিলেন বছর ৪৩-র পতিত পাল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর টোটো থামায়।
অভিযোগ তাঁকে টেনে হিঁচড়ে পাশের মাঠ নিয়ে গিয়ে শাবল, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় পতিত পালকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় পতিত পালের। পরিবাবের দাবি ২০২৩-র পঞ্চায়েত ভোটের পর বিজেপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন পতিত। সেই মামলায় অভিযুক্ত এক যুবক সরকারি চাকরি পেয়েছেন। কিন্তু পুলিশ ভেরিফিকেশন আটকে রয়েছে। সেই কারণে পতিতকে মামলা তুলতে চাপ দেওয়া হচ্ছিল।
রাজি না হওয়ায় এই খুন। তৃণমূল কর্মী পতিত পালের খুনের পিছনে বিজেপির হাত রয়েছে, এমন দাবি অষ্টম আশ্চর্য-র মত। এমনই মন্তব্য করেছেন অধীর চৌধুরি। তাঁর দাবি পুরো রেজিনগরই তৃণমূলেরই দখলে।








