গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Top News চাপড়ায় মাথা ফাটল বিজেপির এজেন্টের

    চাপড়ায় মাথা ফাটল বিজেপির এজেন্টের

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দ্বিতীয় দফা ভোটের শুরুতেই নদিয়ার চাপড়ার ৫৩ নম্বর বুথে, বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত মোশারেফ মির নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে।

    চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, বুধবার সকাল ৬টা নাগাদ, ৫৩ নম্বর বুথে মক পোল শুরুর পর ওই বিজেপির এজেন্টকে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপরই মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে, রাজ্য়ের অন্য প্রান্তে কালিকাতলা পঞ্চায়েতের ২০৮ নম্বর বুথে এলাকায়, বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

    এদিকে, সিঙ্গুরে আবার তৃণমূল প্রার্থী অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ভয় দেখানো ও তাদের হয়রানির অভিযোগে সিঙ্গুর থানা ঘেরাও করলেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না।