তৃণমূলের পাল্টা পথে বিজেপিও, প্ল্যাকার্ডে ‘ফাইল চোর’

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূলের পাল্টা পথে ছিল বিজেপিও। ধর্মতলায় বিজেপির যুব মোর্চার তরফে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, তমোঘ্ন ঘোষরা।

প্ল্যাকার্ডে লেখা ছিল ফাইল চোর মমতা। প্রতীক জৈন-র বাড়ি থেকে যে সবুজ ফাইল নিয়ে বেরিয়েছিলেন সেই ফাইল কিসের। কি ধামাচাপা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন অভিযোগ তুলে রাজ্যে ৩৫৫ প্রয়োগের দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

তিনি আরও বলেছেন তৃণমূল বাংলা বাঙালির কথা বলেন, অথচ অবাঙালি প্রতীক জৈন-র জন্য কেন এত ব্যথা।