রাজনৈতিক আশ্রয়ে প্রশ্ন তোলেন না, ঘুরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

0
134
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ওই দেশের নেতানেত্রীদের এদেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেনে এনেছেন ইন্দিরা গান্ধী-মুজিবুর রহমানের চুক্তির প্রসঙ্গ। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। বিপদে পড়ছেন এরাজ্যের বাসিন্দারা। বিষয়টি আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। বিজেপিকে আক্রমণ করে তাঁর প্রশ্ন রোহিঙ্গারা তো মায়ানমার থেকে এসেছে। তাঁরা বাংলা জানলো কি করে। যারা বলছেন তাদের অন্তত একবার বোঝা উচিত। বাংলাদেশের শেষ অধ্যায় ১৯৭১ মার্চ। যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবর রহমানের চুক্তি হয়েছিল। যারা রিফিউজিরা এসেছিল, উদ্ধাস্ত হয়ে। সব কিছু হারিয়ে ভারতে ফিরে এসেছিল। তাঁরা তো ভারতীয় নাগরিক। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও ভারত সরকার কয়েকজনকে অতিথি হিসেবে রেখেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। রাজনৈতিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে।

ভারত সরকারের অন্য কারণ আছে। পাশ্ববর্তী দেশ বিপদে পড়েছে। কিন্তু তখন তো তিনি বা তাঁর দল বলে না। তাহলে কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে। আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।