ঝাড়খণ্ডে শরিকদের গুরুত্ব বিজেপির

0
155
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের শরিকদের গুরুত্ব দিয়ে আসনরফা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। আর তাতে দেখা গিয়েছে, গতবারের তুলনায় এবার বিজেপি ১১টি কম আসনে লড়াই করবে।
৮১ আসনের মধ্যে বিজেপি প্রার্থী দেবে ৬৮টিতে। ১০টি আসন ছাড়া হচ্ছে জোট সঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ আজসুর জন্য। বিহার লাগোয়া ঝাড়খণ্ডে বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং এলজেপি রামবিলাসকেও জায়গা দিয়েছে গেরুয়া শিবির। নীতীশ কুমারের দল লড়বে দুই আসনে। একটি আসনে লড়বে চিরাগ পাসওয়ানের এলজেপি। তবে বিহারের আর এক জোট সঙ্গী হিন্দুস্তান আওয়াম মোর্চার জন্য ঝাড়খণ্ডে কোনও আসন ছাড়েনি গেরুয়া শিবির। ২০১৯ বিধানসভা নির্বাচনে সেভাবে জোটসঙ্গীদের জন্য আসন ছাড়েনি বিজেপি। আজসু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জোটে থাকলেও উনিশে বিজেপি তাদের জন্য বেশি আসন ছাড়তে রাজি হয়নি। ফলস্বরূপ সুদেশ মাহাতোর দল ৫৪ আসনে প্রার্থী দেয়।
বেশ কয়েকটি আসনে বিজেপির হারের কারণও হয়ে দাঁড়ায় আজসু।অন্যদিকে, ইন্ডিয়া জোটেও আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ছবি  সৌজন্যে : এক্স