
তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগে আবারও উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায়। আক্তান্ত তৃণমূল কর্মী শ্রীকান্ত বর্মন, বাড়ি ময়নার আড়ংকিয়ারানা গ্রামে।
জানা গিয়েছে, ময়নার পেটুয়া থেকে ইজমালিচক পর্যন্ত বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পদযাত্রা ছিলো।
সেই পদ যাত্রা শেষ হওয়ার পরে ওই তৃণমূল কর্মী শ্রীকান্ত বর্মন যখন বাড়ি ফিরছিলো সেই সময় বিজেপি নেতা উত্তম সিং তাঁকে মারধোর করে বলে অভিযোগ। এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আহত শ্রীকান্ত বর্মন-কে তার দাদা স্বপন বর্মন উদ্ধার করে আহত অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় ময়না থানায় অভিযোগ দায়ের করেছে।









