
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির জন্য দিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, আপ যাতে এবার দিল্লিতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সবটা করছে বিজেপি।তাঁর কেন্দ্র নয়া দিল্লিতে ১৫ ডিসেম্বর থেকে অপারেশন লোটাস শুরু হয়েছে। এই ১৫ দিন ধরে এখানে ৫ হাজার ভোটারকে তালিকা থেকে মুছে নতুন করে সাড়ে ৭ হাজার ভোটারকে যুক্ত করার আবেদন জানানো হয়েছে কমিশনে। এতো প্রকাশ্যে চক্রান্ত করা হচ্ছে।অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, গোটা দিল্লির যেখানে যেখানে আপ শক্তিশালী সেখানে এই ষড়যন্ত্র চালানো হচ্ছে।যারা এই কাজ করছে তাঁরা কারা। কাদের নির্দেশে এটা করা হচ্ছে।
নির্বাচন কমিশন এর আগে প্রায় দুই মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়েছিল, তাহলে মাত্র ১৫ দিনে নতুন করে আসা এই ১০ হাজার ভোটার কারা। আসলে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে দিল্লিতে। এবং তাদের ভুয়ো ভোটার করা হচ্ছে।
