বিজেপির বাইক র‍্যালিতে বাধা, তপ্ত নৈহাটি-খড়দা

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব

দিকে দিকে বাধার মুখে পড়ছে বিজেপির পরিবর্তন যাত্রা। শনিবার নৈহাটি, খড়দায় পুলিশ বিজেপির বাইক র‍্যালি আটকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৈহাটিতে বিজেপির যুব মোর্চার তরফে বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল।

নৈহাটির নদিয়া জুট মিল মোড় থেকে শুরু হওয়া যাত্রা ঘোষপাড়া রোড থরে নৈহাটি গৌরিপুর পোস্ট অফিসের সামনে যেতেই পথ আটকায় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেধে যায়।

ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। কার্যত একই ছবি ব্যারাকপুরে। সেখানেও বিজেপির যুব মোর্চার বাইক মিছিল পুলিশ আটকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।