গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিজেপি টাকায় ভোট কেনে, অভিযোগ মমতার, ভিডিওয় পাল্টা শুভেন্দু

    বিজেপি টাকায় ভোট কেনে, অভিযোগ মমতার, ভিডিওয় পাল্টা শুভেন্দু

    0
    87
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিজেপি টাকা দিয়ে ভোট কেনে আর তিনি ভালবাসা দিয়ে। কোচবিহারের সভা থেকে আক্রমণ করতেই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

    বিজেপির দলবদলু বিধায়ক কৃষ্ণকল্যাণীর ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করছেন ওনারই দলের দলবদলু বিধিায়ক কৃষ্ণ কল্যাণী। যিনি মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন। ওই ভিডিওয় কৃষ্ণকল্যাণীকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে বলতে শোনা যাচ্ছে মাসের হাজার টাকা, ৫ বছরে ৬০ হাজার টাকা। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে স্বীকার করেছেন উনি ও অনার দল করতটা দুর্নীতিগ্রস্ত। উনি বলেছেন সব পাখি মাছ খায়, আর দোষ হয় মাছরাঙার।

    এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন দুর্নীতিগ্রস্ত বিধায়কদের মনে করিয়ে দিতে চান, সরকারি প্রকল্পের দেওয়া প্রকল্পের টাকা কারও ব্যক্তিগত সম্পত্তি টাকা নয় মানুষের করের টাকাই তার উৎস। তাই সরকারি অনুদানের বিনিময়ে ভোট কেনার এই অপচেষ্টাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেই।