
সংখ্যালঘুদের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন কারও শিল্পীসত্ত্বাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় না বিজেপি।
তা সত্ত্বেও ওপারে সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে ওপারের শিল্পীরা কেন রাস্তায় নামেন নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য। তাঁর আক্রমণে ছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, জয়া এহসানরা।
শুধু অপারের শিল্পী নয়, এপারে শিল্পীমহল, প্রসেনজিৎ থেকে গৌতম ঘোষ কেন রাস্তায় নেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি মুখপাত্র। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য।







