বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর কোচবিহারে

0
1241
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েছেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বসু ভাঙচুর করা হয়েছে গাড়িতে। বিজেপির দাবি তৃণমূল এই হামলা চালিয়েছে।

জানা গিয়েছে মঙ্গলবার কোচবিহারের সুটকাবাড়ি এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বসু। সেখান থেকে ফেরার পথেই রবীন্দ্রনাথ বসুর কনভয় ঘিরে ধরেন কয়েকজন। ইট, লাঠি বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ভাঙচুর করা হয় রবীন্দ্রনাথ বসু গাড়ি, লাঠির আঘাতে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ।

যদিও তৃণমূলের দাবি এসআইআর-র কারণে বহু মানুষের নাম বাদ গিয়েছে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এর আগে দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপির ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।