গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Burdwan পরিচারিকা থেকে বিজেপি প্রার্থী কলিতাই বিবেচনাধীন

    পরিচারিকা থেকে বিজেপি প্রার্থী কলিতাই বিবেচনাধীন

    0
    575
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এখন এসআইআর-র বিবেচনাধীনের তালিকায় নাম কলিতা মাজি। আর তাঁকেই আউশগ্রামে প্রার্থী করল বিজেপি। ২০২১-র নির্বাচনে আউশগ্রামের বাসিন্দা পেশায় পরিচারিকা কলিতা মাজিকেই প্রার্থী করেছিল বিজেপি।

    সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় তপশিলি জাতি সংরক্ষিত আউশগ্রাম আসনে কলিতার নাম রয়েছে। যা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলিতা। বিবেচনাধীনের তালিকায় থেকেও কিভাবে তাঁকে প্রার্থী করা হয়েছে সেই প্রশ্নে কলিতা মাজির দাবি কমিশন নাকি জনিয়েছে কোনও অসুবিধে নেই।

    তিনি সব নথি জমা দিয়েছেন। কমিশন বিজেপির অঙ্গলিহেননে চলে, এটাই তার প্রমাণ। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।