গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Medinipur নারায়ণগড়ে প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, বিক্ষোভ

    নারায়ণগড়ে প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, বিক্ষোভ

    0
    149
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নারায়ণগড়ের হেমচন্দ্র এলাকায় ভোটের প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। প্রতিবাদে বেলদা থানার সামনে পথ অবরোধ শুরু করেন রমাপ্রসাদ।

    জানা গিয়েছে শুক্রবার সকালে হেমচন্দ্র অঞ্চলে একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। সেই সময় এক ব্যক্তি বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে কটূক্তি করেন। সেই সময় বিজেপি প্রার্থী এবং কর্মীরা ওই ব্যক্তির দিকে তেড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তিনি।

    তাঁর অভিযোগ তৃণমূলের লোকজন প্রচারে বাধা দিতেই চক্রান্ত করেছে। প্রতিবাদে বেলদা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা।