গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Alipurduar মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

    মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

    0
    10035

    মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে সকালে আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে রাহুল লোহার গেলে বিক্ষোভের মুখে পড়েন মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার।

    অন্য সময় দেখা যায় না, ভোটের সময় কেন এসেছেন প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান চা বাগানের বাসিন্দারা। এরপরেই এলাকা ছাড়ার সময় গাড়িতে ইট ছুড়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী রাহুল লোহারের অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁর গাড়ি ভাঙচুর করেছে। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথে গিয়েছিলেন, তখনই তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে।  অন্যদিকে মেদিনীপুরের শালবনির সাতপাটিতে আক্রান্ত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ।

    অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। আহত অবস্থায় বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব