
রাজ্যের আরও ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠককে।
উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সিতাই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আশুতোষ বর্মা-কে। নাটাবাড়িতে প্রার্থী হয়েছেন গিরিজাশঙ্কর রায়। মগরাহাট পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পন্ডা, সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জনকুমার পাল।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পীযূষকান্তি দাসকে, গড়বেতায় প্রার্থী প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ, বারাবনিতে অরিজিৎ রায়। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে।
