গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অসমে একা জিততে পারবে না বিজেপি : গৌরব

    অসমে একা জিততে পারবে না বিজেপি : গৌরব

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    অসমে একা নিজের ক্ষমতায় জিততে পারবে না বিজেপি। এমনই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি বলেছেন, অসমের প্রত্যন্ত অঞ্চলে কংগ্রেস কর্মীরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের স্ট্রং রুমে বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছে।
    সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং তার নিরাপত্তা বাহিনী কী করছে? এটা স্পষ্ট যে বিজেপি নিজে থেকে জিততে পারবে না এবং তারা শুধু চুরির মাধ্যমে নিজেদের বাঁচাতে চাইছে।
    এক্সিট পোল প্রসঙ্গে গৌরব গগৈ বলেছেন, এগুলো এখন শুধু টিআরপি-র খেলা… আর একারণেই এগুলোর আত্মবিশ্লেষণ প্রয়োজন। তিনি আরও দাবি করেছেন বিজেপির প্রতি সমর্থন কমে যাচ্ছে। লোকজন যোগাযোগ করে জানাচ্ছেন যে তারা আর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কাজ করতে চান না এবং দলের ও তার মিত্রদের মধ্যেও কংগ্রেসের পক্ষে ইতিমধ্যে একটি পরিবর্তন ঘটেছে।