
তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা চোরেদের পাঁচালি বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইমত রবিবার তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা দুর্নীতির পাঁচালির প্রচার শুরু করেছে বিজেপি।
বিজেপির পতাকা লাগানো ট্যাবলোয় তৃণমূলের দুর্নীতি তথা অনুন্নয়নের প্রকৃত পাঁচালি নন্দীগ্রামের প্রতিটি বুথে বুথে ঘুরবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র উন্নয়নের পাঁচালির ট্যাবলো ঘুরছে নন্দীগ্রামে। কদিন আগে ভেকুটিয়ায় সেই ট্যাবলোয় ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
এই ঘটনায় বিজেপি নেতাকে পুলিশ থানায় তুলে নিয়ে যেতেই নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে রীতিমত ধমক দেন রাজ্যের বিরোধী দলনেতা।
