
ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল,এডিসি নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। এডিসি নির্বাচনের ভোটগণনায় সকাল থেকেই ইঙ্গিত মিলছিল, প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মার দল তিপ্রা মথা বিপুল ভোটে জিততে চলেছে।
গণনা শেষ হওয়ার পরে দেখা গিয়েছে প্রদ্যোতের দল ভূমিধস-বিজয় পেয়েছে। ঘটনাচক্রে, ত্রিপুরা সরকারে বিজেপির শরিক দল এই মথা।ত্রিপুরার এডিসিতে মোট আসন ২৮টি। তার মধ্যে ২৪টি জিতেছে মথা। চারটিতে জয় পেয়েছে বিজেপি। সিপিএমের গণমুক্তি পরিষদ বা একদা বিজেপির জোটসঙ্গী আইপিএফটি কোনও আসন পায়নি।ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল শুক্রবার বিকাল পর্যন্ত স্পষ্ট নয়। যদিও বিজেপির কেউই বিকেল পর্যন্ত প্রতিক্রিয়া দিতে চাননি।
উল্লেখ্য পাঁচ বছর আগে যখন ত্রিপুরায় এডিসি নির্বাচন হয়েছিল, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। সেই ভোটে ১৩টি আসনে লড়াই করে ৯টি আসন জিতেছিল বিজেপি। তখন অবশ্য মথা বিজেপির শরিক ছিল না। সেই পর্বে বিজেপির শরিক ছিল আইপিএফটি।
