বিজেপি-কংগ্রেস-অভয়ামঞ্চ, দফায় দফায় বিক্ষোভ দুর্গাপুরে

0
91
ছবি সৌজন্যে : নিজস্ব

দুর্গাপুরকাণ্ডের প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভে তোলপাড়। প্রথমে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ, পরে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে রাস্তায় শুয়ে বিজেপির মহিলা কর্মীদের প্রতিবাদ। বিক্ষোভের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভ তুলতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাধে। এর আগে আইকিউ সিটি মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে দেখা করতে চেয়ে হাজির হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। কিন্তু নিরাপত্তারক্ষীরা বাধা দিলে গেট ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন লকেট চট্টোপাধ্যায়। আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা।

মেডিক্যাল কলেজ বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরাও। অন্যদিকে অভয়া মঞ্চ এবং ডাক্তারদের সংগঠনও দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। জাস্টিস ফর দুর্গাপুর স্লোগান তুলেছেন।