প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধে দমদমে পোস্টার, পাল্টা বিজেপি

0
93
ছবি সৌজন্যে : সংগৃহীত
প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা জানিয়েছেন লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞার পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। এমন পোস্টারের পরেও তৃণমূলের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি। যারা অন্যত্র হলে ফ্যাসিবাদ বলে চিৎকার করে।
যা তৃণমূলের দু’মুখো নীতি স্পষ্ট করে। মাছ, মাংস বাংলার সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে এবং কারও এটি লঙ্ঘন করার অধিকার নেই।