ইন্ডি-র ইস্যু ভোটচুরি, তৃণমূলের ‘অপমান’, পাল্টা বিজেপি

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বিহারে এসআইএর, এবং ভোটচুরির অভিযোগে মঙ্গলবারও সংসদ ভবন প্রাঙ্গনে বিক্ষোভ দেখিয়েছেন ইন্ডি জোটের সাংসদরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা মুখ্য নির্বাচন কমিশনের প্রতিকৃতি সম্বলিত ব্যানার হাতে বিক্ষোভ দেখিয়েছেন।
অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষাকে অপমানের অভিযোগ বিক্ষোভ দেখিয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। পশ্চিমবঙ্গের অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা।
এদিকে, নির্বাচন কমিশনারকে ভোটচুরির অভিযোগে সরাসরি কাঠগোড়ায় তোলায় তৃণমূল এবং ইন্ডি জোটকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।