
চাকরির দাবিতে যখন এসএসসি অভিযান করছেন শিক্ষক শিক্ষিকারা। তখন সিপিএম, বিজেপির বিরুদ্ধে পাল্টা পথে নেমেছে তৃণমূল। নদিয়ার কৃষ্ণনগরের ডিএল কলেজ থেকে যুব তৃণমূলের তরফে মিছিল বার করা হয়।
মিছিল থেকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য-র বিরুদ্ধে স্লোগান ওঠে। বিক্ষোভকারীদের বক্তব্য এঁদের জন্যই ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে।
এরপর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। বিক্ষোভ অবরোধের জেরে যানজট তৈরি হয়।
