ফলতার ৩০ বুথে রিপোলের সম্ভাবনা!

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ফলতায় ৩০ টি বুথে রিপোল। এমন সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের পরেই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ২৩টা বুথে রিপোলের দাবি জানিয়েছিল বিজেপি। ইভিএমে টেপ, আতর লাগিয়ে ভোট কারচুপির ভিডিও পোস্ট করেছিলেন অমিত মালব্য।

এরপরেই তরপর হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশেই ডায়মণ্ডহারবারে স্কুটির কাজ তদারকি করতে গিয়েছিলেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। এরপরেই জানা যায় ফলতায় একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল সিসিক্যামেরা। নেটওয়ার্কের সমস্যার জন্য কন্ট্রোলরুমে তথ্যই পৌঁছয়নি। প্রিসাইডিং অফিসার বেলার দিকে জানায় টেপ রিমুভড। কিন্তু তারমধ্যে ৫৮ শতাংশ পোলিং হয়ে গিয়েছিল। তাতে দুপুর ১টা পর্যন্ত শুধু একটি দলকেই ভোট দেওয়া উপায় ছিল না। কারণ টেপ লাগানো ছিল। বন্ধ ছিল ক্যামেরাও। তখনকার খবর কমিশনে খবর পৌঁছয়নি নেটওয়ার্ক সমস্যার কারণে।

আরও চাঞ্চল্যকর বিষয় ফলতার ৩০ টি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। সেই ৩০টি বুথে রিপোল চেয়ে রিপোর্ট জমা পড়েছে কমিশনে। এছাড়াও ডাময়মণ্ডহারবারের ৪ বুথে, মগরাহাট পশ্চিমের ১১ টি বুথে রিপোল চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে।