
ভোটের লড়াইয়ে এবার বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। মঙ্গলবার সকালে রাজ্যের ১৩ বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
সেখানেই বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম রয়েছে সোমা ঠাকুরের। অন্যদিকে ওই আসনে তৃণমূলেরই প্রার্থী মমতা ঠাকুরের মেয়ে তথা বিদায়ী বিষয়ক মধুপর্ণা ঠাকুর। তিনিও ঠাকুরবাড়ি সদস্য। সম্পর্কে শান্তনু ঠাকুরের তৃতো বোন। ফলে এবার বাগদার লড়াই ননদ বউদির। ২০২১-এ বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে পড়ে জয় পেয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত লোকসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় পাননি। এরপর বাগদায় উপনির্বাচনে ঠাকুর বাড়ির কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল।
জয়ও পান তিনি। ওই ওই কেন্দ্রেই মধুপর্ণার প্রতিদ্বন্দ্বী তাঁর বউদি।
