
দল নিয়ে ক্ষোভপ্রকাশের পরেই বাড়ির সামনে গেরুয়া পতাকায় জল্পনা বেড়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে। শুক্রবারই অনুব্রত মণ্ডল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
তিনি বলেছেন সম্মান না পেলে আর তৃণমূলে থাকবেন না। এরপরেই শনিবার বোলপুরে নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। এরপরেই অনুব্রত দল বদল নিয়ে চর্চা শুরু হয়েছে। নিচুপট্টির বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা স্ট্যান্ড।
পতাকা স্ট্যান্ডের পাশাপাশি অনুব্রত মণ্ডলের বাড়ির দেওয়ালেও উড়তে দেখা গিয়েছে গেরুয়া পতাকা। যদিও অনুব্রত মণ্ডলের দাবি তিনি এখনও তৃণমূলেই আছেন। কেউ বিশৃঙ্খলা ছড়াতেই এমন কাজ করেছেন।
