
৩ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের দিয়ে ফর্ম ফিলাপ, মাইকে প্রচারের অভিযোগে উত্তেজনা সোনারপুরে। তৃণমূলের অভিযোগ কিছু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে ফর্ম ফিলআপ করছিল।
এবং ভাতার নাম করে মহিলাদের টাকা বিলি করছিল তারা। খবর পেয়ে সেখানে পৌঁছন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। তাঁর অভিযোগ ফর্ম ফিলাপের সময় মহিলাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছিল। প্রকাশ্যে টাকার প্রলোভন দেওয়া হচ্চিল। তাঁর আরও দাবি মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বিজেপি। লাভলী মৈত্র বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তিনি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করা হয়নি।
কোনও টাকা বিলিও করা হয়নি। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।









