
দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, আপ-র সাত প্রার্থীকে মাথাপিছু ১৫ কোটি টাকা করে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়েছে, যাতে আম আদমি পার্টি ছেড়ে তাঁরা বিজেপি-তে যোগ দেন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আপ-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
সাংবাদিক বৈঠক করে বিজেপি-র বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তোলেন সঞ্জয় সিং। তাঁর কথায়, আম আদমি পার্টির সাত বিধায়কের কাছে ফোন এসেছে। বিজেপি-র তরফে ফোন করে ১৫ কোটি টাকা করে দেওয়ার হবে বলে প্রলোভন দেখানো হয়। আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দিতে বলা হয়েছে। বিজেপি আম আদমি পার্টিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে। বিজেপি জানে হারবে, তাই দল ভাঙানোর খেলায় নেমেছে বলেও দাবি করেন সঞ্জয়। সঞ্জয় জানিয়েছেন, বিধায়কদের ফোনের কথোপকথন রেকর্ড করে রাখতে বলা হয়েছে।
সেই মতো অভিযোগ জানানো হবে। কেউ দেখা করতে এলে, গোপন ক্যামেরায় তাও তুলে রাখতে বলা হয়েছে।









