আরএসএসের ছায়া থেকে বেরিয়েছে বিজেপি : মোদি

0
98
ছবি সৌজন্যে : এক্স

সারা দেশে বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে, বিজেপি নেতা-কর্মীরা সেবার কাজ করছে। বটবৃক্ষ আরএসএসের ছায়া থেকে বেরিয়ে এসেছে বিজেপি,ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্তব্য নিয়ে শুরু হয়ে রাজনৈতিক চর্চা।

তাহলে কি সঙ্ঘের ছায়া থেকে মোদির বিজেপি সরে আসার বার্তা দেওয়া হল! সঙ্ঘ থেকে মোদির আমলে বিজেপির জনপ্রিয়তা ধারে-ভারে এগিয়ে গিয়েছে। সেই ইঙ্গিতই কি তাঁর বক্তব্যে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি? ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা প্রধানমন্ত্রী। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে উঠে এসেছে ইঙ্গিতপূর্ণ বক্তব্য। রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘ ,আরএসএসকে বটবৃক্ষ বলে বার্তা দিয়েছেন তিনি। আর সেই বটবৃক্ষের ছায়া থেকে এই সময়ের বিজেপি বেরিয়ে এসেছে। সারা দেশে নেতা-কর্মীরা কাজ করছেন। মানুষের সেবায় রয়েছেন, সেই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন।