তেজস্বীর সভায় প্রধানমন্ত্রীর মাকে কুকথা, পাল্টা বিজেপি

0
71
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেসের এর পর এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে এবং তেজস্বী সেই কর্মীদের উৎসাহ দিয়েছেন। এমনটাই অভিযোগ বিজেপির।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর দাবি, ওই ভিডিওতেই দেখা যাচ্ছে তেজস্বী যাদবের সভা থেকে আরজেডি কর্মীরা প্রধানমন্ত্রীর মা-কে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছেন। আর তাতে তেজস্বী উৎসাহ দিচ্ছেন। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলাকালীনও প্রধানমন্ত্রীর মা-কে এভাবেই গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবার অবশ্য সভাস্থলে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। এবার বিহার অধিকার যাত্রা চলাকালীন তেজস্বী যাদবের সামনেই নাকি এই গালিগালাজ দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ না করে উলটে উৎসাহ দিয়েছেন আরজেডি নেতা। অন্তত বিজেপির তেমনটাই অভিযোগ।
ইতিমধ্যেই বিজেপির বহু নেতা ওই ভিডিও রিপোস্ট করে বিরোধী দলনেতা তেজস্বীকে তোপ দেগেছেন। কেউ কেউ তাঁকে পুরাণের খল চরিত্র কংসের সঙ্গে তুলনা করছেন। কেউ তুলনা করছেন কালিয়ার সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলছেন, তেজস্বী কালিয়ানাগের মতোই বিষ ছড়াচ্ছে। কংসের যা পরিণতি হয়েছিল, ওঁরও ভাই হবে। বিহার ভোটের মাধ্যমে এঁদের জবাব দেবে।