গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata রাষ্ট্রপতির অপমান নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী : বিজেপি

    রাষ্ট্রপতির অপমান নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী : বিজেপি

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাষ্ট্রপতিকে অসম্মান করা নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছে বিজেপি। রাষ্ট্রপতি দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী বসে। ছবি দেখিয়ে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    এবার সেই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন দেওয়ার মুহূর্তর পুরনো ছবি পোস্ট করে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে প্রোটোকল অনুযায়ী ভারতরত্ন দেওয়ার মুহূর্তে ব্যাকিরা সবাই বসে থাকেন। রাষ্ট্রপতি প্রাপকের হাতে ভারতরত্ন তুলে দেন। রাষ্ট্রপতি পদকে সম্মান দেয় বিজেপি।
    কিন্তু তৃণমূল ভারতরত্ন দেওয়ার মুহূর্তকে বিকৃত করছে। রাষ্ট্রপতি যখন ভাষণ দেন, তখন তো সবাই বসে থাকেন। দাবি করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় রাষ্ট্রপতি আদিবাসী সমাজের তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসব করেছেন।