গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পাকিস্তানের নামে স্লোগানের অভিযোগ, থানা ঘেরাও বিজেপির

    পাকিস্তানের নামে স্লোগানের অভিযোগ, থানা ঘেরাও বিজেপির

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা।
    বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পরেই চর্চা শুরু হয়। এরই প্রতিবাদে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি। ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিল থেকে পাকিস্তানের নামে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। যারা স্লোগান দিয়েছে তাদের গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। যদিও অভিযোগ নস্যাৎ করেছে তাহফুজ ওয়াকফ কমিটি। তাদের তরফে মুফতি সৈয়দ আসাদ বলেছেন ওই মিছিল থেকে এরকম কোনও স্লোগান দেওয়া হয়নি।
    মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি। তাহফুজ ওয়াকফ কমিটির তরফে কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।