শহরের দুই প্রান্তে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

0
33
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রতিবাদের নামে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন বিজেপির।
জাতীয় পতাকা হাতে মিছিলে যোগদান করেছেন বিজেপি কর্মী, সমর্থকেরা। একই সঙ্গে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আরও একটি তিরঙ্গা যাত্রা করছে বিজেপি। গত শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি ও বামপন্থী সংগঠনের মিছিলের মাঝে অশান্তির ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে।শিয়ালদহ থেকে বিকেল সাড়ে তিনটের পর মিছিল শুরু হয়। জাতীয় পতাকা নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। শিয়ালদহের ওই মিছিলে রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পাণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা ছিলেন।
নিট আন্দোলনের নামে অরাজকতা, দেশবিরোধী স্লোগান মানা যায় না। যারা হিংসা ছড়িয়েছেন, তাঁদের শাস্তি হবে।