গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে বিজেপি

    প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে বিজেপি

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন ওয়ানাড়ের বিজেপি প্রার্থী নব্যা হরিদাস।

    কংগ্রেস সাংসদের সাংসদ পদ খারিজের দাবি তুলে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গত ১৩ নভেম্বর উপনির্বাচনে কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। শপথ নিয়ে পুরোদমে সাংসদ জীবন শুরুও করেছেন তিনি। বিজেপি নেত্রীর দাবি, প্রিয়াঙ্কা মনোনয়নপত্রে তাঁর এবং পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি। যা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের শামিল এবং অনৈতিক বলে তিনি দাবি করেছেন। ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি হাই কোর্টে ছুটি থাকায় আগামী বছরের জানুয়ারিতে আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন নব্যা। প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

    দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানাড় আসন থেকে লোকসভার লড়াইয়ে নেমেছেন তিনি। প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়েছেন তিনি। এবার সেই জয়কেই চ্যালেঞ্জ করছে বিজেপি।