বিজেপি অফিসে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
আইটিসি ব‍্যয়ালে বন্ধ করে দেওয়া হলেও বিজেপি অফিসে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার দেখানো হয়েছে। শনিবার সকালে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে দফায় দফায় বাধার অভিযোগ ওঠে।
শেষপর্যন্ত ট্রেলার লঞ্চ না করেই হোটেল ছাড়তে বাধ্য হন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এরপর সল্টলেকের বিজেপি অফিসে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন একটা ঘটনার পর এরাজ্যের সংস্কৃতি মনস্ক বিদ্বজনদের কেন দেখা মিলছে না প্রশ্ন তুলেছে বিজেপি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কাশ্মীর ফাইলসের সময় আটকানোর চেষ্টা হয়েছিল কোনও লাভ হয়নি। এমনিতেই সবার মোবাইলে পৌঁছে গিয়েছে ।