দুর্বল তৃণমূলের আইটি সেলের জন্য বিজেপির সব বদলে দিচ্ছে: মুখ্যমন্ত্রী

0
151
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিজেপির আইটি সেল সব বদলে দিচ্ছে। সেই তুলনায় তৃণমূলের দুর্বল আইটি সেল এঁটে উঠছে না। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর ফের একবার অভিযোগ করে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় টাকা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ার ৯৯ শতাংশই বিজেপি দখল করে রেখেছে। বিজেপির আইটি সেল সারা ভারতে শুধু পশ্চিমবঙ্গকে নিয়ে পড়ে আছে। সেখানে তৃণমূলের আইটি সেল খুবই দুর্বল।
তিনি আরও বলেছেন সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ছড়াচ্ছে তার সবটাই তো সত্যি নয়। এআইয়ের মাধ্যমে ভুয়ো খবরকে সত্য বলে চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।